Preloader
সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ও ক্যারিয়ার আপডেট

চাকরির বিজ্ঞপ্তি (Job Circulars)

বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন এবং সকল সরকারি-বেসরকারি চাকরির সর্বশেষ অফিশিয়াল বিজ্ঞপ্তি, পিডিএফ ডাউনলোড ও আবেদনের বিস্তারিত তথ্য।

5 টি
চলমান বিজ্ঞপ্তি
সরকারি চাকরি
চলমান (11 দিন বাকি)
ক্রীড়া পরিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি - ৩০/১০
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর অধীনস্থ একটি দপ্তর
শূন্যপদ: ৪৩
আবেদন শুরু: 01 Oct, 2026
আবেদনের শেষ সময়: 30 Oct, 2026

আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলি: ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://ds.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: খ. i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-১০-২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা। ii Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০-১০-২০২৬ খ্রি. বিকাল ৪:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষাসংক্রান্ত যে-কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন। ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৩ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা, ৪-৬নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

সরকারি চাকরি
চলমান
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (bpatc) তে নিয়োগ বিজ্ঞপ্তি
BPATC হলো সরকারের একটি সংবিধিবদ্ধ প্রশিক্ষণ প্রতিষ্ঠান
শূন্যপদ: ৩৯
আবেদন শুরু: 17 Oct, 2026
আবেদনের শেষ সময়: 07 Nov, 2026

অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত শতাবলা: ক। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বৎসর (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে)। খ। ছকে বর্ণিত ক্রমিক ১ ও ২ এর প্রার্থীদের বাংলা ও ইংরেজী ভাষা, তথ্যপ্রযুক্তি, গবেষণা পদ্ধতি, উপস্থাপনা, যোগাযোগ ইত্যাদি বিষয়ে পারদর্শিতা থাকতে হবে। প্রার্থীকে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক (শ্রেণী/অধিবেশন) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দেশি-বিদেশি জার্নালে পাবলিকেশন আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। গ। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রাথীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে। ঘ। প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র/কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। ৫। গাড়িচালক পদের ক্ষেত্রে প্রার্থীদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় দক্ষ হতে হবে। প্রার্থীদেরকে এ বিষয়ে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চ। সরকারের জারিকৃত অন্যান্য কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র দাখিল করতে হবে। ছ। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত প্রমাণকের মূলকপি মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন ও সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। জ। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সনদের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সম্পর্ক সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ঝ। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ঞ। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ট। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে। ঠ। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ড। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা-এর নিজস্ব ওয়েবসাইটে www.bpatc.gov.bd এবং https://bpatc.teletalk.com.bd

সরকারি চাকরি
চলমান (11 দিন বাকি)
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (নির্দিষ্টভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের) অধীনে পরিচালিত হয়
শূন্যপদ: ১০০০০+
আবেদন শুরু: 13 Oct, 2026
আবেদনের শেষ সময়: 30 Oct, 2026

👉 শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০। 👉 বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের নিমিত্ত অ্যাপ্লিকেশন ফরম পূরণের পদ্ধতি- ১. http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করুন। ২. Application Form for Trainee Recruit Constable (TRC)-তে ক্লিক করুন। ৩. Application Form এ ক্লিক করুন। 8. Trainee Recruit Constable সিলেক্ট করে Next এ ক্লিক করুন। ৫. Form টি পূরণ করুন। ৬. Form টি পূরণের ক্ষেত্রে লাল স্টার চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করুন। ৭. Form এ যে মোবাইল নম্বরটি প্রদান করবেন তা সর্বদা সচল রাখতে হবে (যাতে পরবর্তীতে কোনো এসএমএস প্রদান করলে তা গ্রহণ করতে পারে)। ৮. যথাযথভাবে Validation Code টাইপ করুন। ৯. Form এর নিচের দিকের চিহ্নিত ঘরে (টিক চিহ্ন) দিয়ে Next এ ক্লিক করুন। ১০. Form পূরণ করার পর কোনো ভুল পরিলক্ষিত হলে Form এর নিচের দিকে Click here to edit the application-এ ক্লিক করুন। ১১. পুনরায় Form টি সঠিকভাবে পূরণ করুন। ১২. পুনরায় সঠিকভাবে Form পূরণের সময় যে সকল স্থানে District এবং Thana/Upazilla এর তথ্য পূরণ করা হয়েছে (যেমন-Present Address, Permanent Address, District of Freedom Fighter, etc) সে সকল ক্ষেত্রে District এর স্ক্রলবারে অন্য একটি District সিলেক্ট করে পুনরায় সঠিক District সিলেক্ট করে Thana/Upazilla সিলেক্ট করুন। এ ছাড়া Quota এর ক্ষেত্রে একইভাবে Quota স্ক্রলবারে গিয়ে অন্য একটি Quota সিলেক্ট করে পুনরায় সঠিক Quota সিলেক্ট করুন।

আবেদন করুন